এলিফ্যান্ট রোডে ৬ তলা বারান্দা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ০৫:০১আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:০১

রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাড়ির ছয় তলার বারান্দা থেকে পড়ে মো. তাজ উদ্দিন আহম্মেদ (৫৭) নামের এক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট নিউ মার্কেট থানায় অবগত করা হয়েছে।

মৃতের ছোট ভাই মইন উদ্দিন আহম্মেদ জানান, তার বড় ভাই নিজ বাড়ির ৯ তলা ভবনের ছয় তলায় থাকতেন। দুপুরে ছয় তলার বারান্দা থেকে যেকোনোভাবে নিচে পড়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মইন উদ্দিন আরও জানান, তিন দিন আগে তার বড় ভাই সালাউদ্দিন আহমেদ (৫৮) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ বিষয় নিয়ে ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হয়তো। বারান্দা থেকে যেকোনোভাবে পড়ে যেতে পারেন।

মৃত মো. তাজ উদ্দিন আহম্মেদ নিউমার্কেট ২৫৮/বি এলিফ্যান্ট রোড ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি এক মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম