রিমান্ড শেষে আমির হোসেন আমু কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১১:১৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:১৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী  আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ৬ দিনের রিমান্ড শেষে আমির হোসেন আমুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। আমুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন- 

আমুর আইনজীবীকে মারধর: দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আমুর আইনজীবীর ওপর হামলা সাজানো নাটক, দাবি পিপি’র

আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে মনে করবেন না: আদালতে আমু

শুনানি চলাকালে আমুর আইনজীবীর ওপর হামলা

হত্যা হামলায় আমুর ৬ দিনের রিমান্ড

আমির হোসেন আমুর রিমান্ড চায় পুলিশ, তোলা হবে আদালতে

আমির হোসেন আমু গ্রেফতার

/এনএইচ/এফএস/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত