আমুর আইনজীবীর ওপর হামলা সাজানো নাটক, দাবি পিপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৬:১৯

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে তার ‘কথিত’ আইনজীবীর ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। এ ঘটনার পরদিন আজ শুক্রবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ওমর ফারুক ফারুকী বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা ওই ব্যক্তিকে রাষ্ট্রপক্ষের কোনও আইনজীবী মারধর করেনি। প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা জমা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়।

তিনি আরও বলেন, কথিত ওই আইনজীবী প্রকৃতপক্ষে আমুর আইনজীবী নন। এ তথ্য জানিয়েছেন আমুর আইনজীবীরাই। দেশবাসীকে ভুল বোঝাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সে এখানে এসেছে। পরিকল্পিতভাবে এমন সাজানো ঘটনা সৃষ্টি করা হয়েছে। মূলত জনগণ ও সারা বিশ্বের মানুষকে সে বোঝাতে চেয়েছে, আদালতে কোনও আইন নাই। ইদানীং আসামিপক্ষের আইনজীবী না হলেও কেউ কেউ কোর্টে এসে হাউকাউ করে, পরিবেশ নষ্ট করে।

তিনি আরও যুক্ত করে বলেন, আসামি নিজেই নির্ধারণ করবেন তার মামলায় কে লড়বেন। এটা হলে দেশবাসী অনেক বিভ্রান্তি থেকে মুক্ত থাকবেন।

বুধবার (৬ নভেম্বর) আমির হোসেন আমুকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম শাহিন রেজার আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হয় আমির হোসেন আমুকে। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শুরু করলে পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন নিজেকে আমুর পক্ষের আইনজীবী দাবি করা স্বপন রায় চৌধুরী।

তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত একদল আইনজীবী তাকে মারধর শুরু করেন। মারধরের সময় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। একপর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে নিরাপদে বের করে দেন। পরে সাংবাদিকদের সামনে এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

আরও পড়ুন-

আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে মনে করবেন না: আদালতে আমু

শুনানি চলাকালে আমুর আইনজীবীর ওপর হামলা

হত্যা হামলায় আমুর ৬ দিনের রিমান্ড

আমির হোসেন আমুর রিমান্ড চায় পুলিশ, তোলা হবে আদালতে

আমির হোসেন আমু গ্রেফতার

/এনএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী