স্কলাসটিকার মঞ্চে ঠাকুরমার ঝুলির নৃত্য-নাটক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৪, ১৩:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩:০৫

স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী জুনিয়র শাখার উদ্যোগে মঞ্চস্থ হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুরমার ঝুলির গল্প থেকে নৃত্য-নাট্য ‘বুদ্ধু-ভুতুম ও কলাবতী রাজকন্যা’। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওই দুই শাখার নাটক, নৃত্য ও সঙ্গীত ক্লাবের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির উত্তরা সিনিয়র শাখার এসটিএম মিলানয়তনে এ নৃত্য-নাট্য মঞ্চস্থ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ইয়াসমীন মুরশেদ। স্বাগত বক্তব্য দেন গুলশান ও বনানী জুনিয়র শাখার অধ্যক্ষ সৈয়দা ফারদাহ ফারহানা আলম। 

ইভা আফরোজের নির্দেশনায় নৃত্য-নাট্যটির সঙ্গীত পরিচালনায় ছিলেন খৈয়াম সানু সন্ধি। নৃত্য পরিচালনা করেন কানিজ ফাতেমা ও বিসমাহ খান। পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্ববধানে ছিলেন রেহনুমা ওয়াসিম।

নৃত্য-নাটক

দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রয়াসে মঞ্চস্থ করা এ নৃত্যনাট্যের বিভিন্ন চরিত্রে অভিনয় করে স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছিল সংস্কৃতি নুর শানু, সাইফান, আফরাজ, আজওয়াদ, আলায়না, নিনিত, ভারিশা, নাবিহা ও শেইজা ইব্রাহীম।

বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবনকে বেলুন-ফেস্টুন দিয়ে নতুনকরে সাজানো হয়। বিপুল সংখক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে।

/ইউআই/আরকে/
সম্পর্কিত
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’
নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক