ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্মিত ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৫) থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬(১১৯), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম শিক্ষার্থীদের প্রস্তাবিত নাম থেকে নামকরণের বিষয়ে প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য, উক্ত ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিল।

বিজ্ঞপ্তি

শিক্ষার্থীরা- ‘জুলাই স্মৃতি ভবন’, ‘জুলাই বিপ্লব ভবন’, ‘জুলাই ২৪ ভবন’, ‘বিজয় ২৪ ভবন’ নাম প্রস্তাব করে বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করা হলো।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম