স্টার ফ্যাশনে ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৮

আশুলিয়ার জায়ান্ট স্টার ফ্যাশনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, বেআইনি কার্যকলাপ পরিচালনা ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। অবিলম্বে এসব বিষয়ে প্রতিকার চেয়ে সেখানে সরকার ঘোষিত মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হাজিরা বোনাস, টিফিন বিল প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের' দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, আশুলিয়ার জায়ান্ট স্টার ফ্যাশন কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন, বেআইনি কার্যকলাপ পরিচালনা ও এলাকার মাস্তান দিয়ে শ্রমিকদের প্রাণনাশের হুমকি, জোরপূর্বক রিজাইন করানোসহ সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকরিচ্যুত করে আসছে। তারা সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হাজিরা বোনাস, টিফিন বিল প্রদান করছে না। শ্রম আইনের তোয়াক্কা না করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এসব কর্মকাণ্ড অসৎ শ্রম আচরণের শামিল। 

এ সময় বক্তারা অবিলম্বে সেখানে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন, ইনক্রিমেন্ট, হাজিরা বোনাস, টিফিন বিলের ব্যবস্থা করার জোর দাবি জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, দফতর সম্পাদক রিয়াদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরা মুন্নি, কেন্দ্রীয় নারী কমিটির নেত্রী ক্যামেলিয়া হাসান, সুরাইয়া জেসমিন রুমা, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও জায়ান্ট স্টার ফ্যাশনের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।  

সভায় ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।

এএজে/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!