গাজীপুরে হামলায় আহত একজনকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

গাজীপুরে হামলার শিকার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ৮ জনের মধ্যে দুজনকে রাখা হয়েছে আইসিইউতে। এর মধ্যে একজনকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় ইয়াসিন আরাফাত নামের একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। আগামীকাল (সোমবার) থেকে মেডিক্যাল বোর্ড তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা নিবেন।

আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. সৌমেন দে বলেন, আমাদের এখানে কাশেম (১৭) ও ইয়াসিন আরাফাত সাগর (২৫) নামে দুজন রোগী রয়েছে। এর মধ্যে কাশেমকে প্রথম দিন ও ইয়াসিন আরাফাতকে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় আনা হয়।

তিনি বলেন, কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। ইয়াসিন আরাফাতের অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি। বাকি ছয়জনকে রাখা হয়েছে বার্ন ইউনিটের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ডে।

তারা হলেন— কাজী অমর হামজা (১৭), শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব আলী (২৪), আব্দুর রহমান ইমন (২০), সাব্বির খান হিমেল (২২), আবির খান (২২)। তারা মাথায় আঘাত পেয়ছেন। নিউরো সার্জারি চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত ১২ জনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে ৮ জন চিকিৎসাধীন আছেন। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ