মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ৪৮ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

রাজধানীর মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছেন। 

এছাড়া ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে সাত জন এবং মধ্যরাতে আবারও বিশেষ অভিযানে পাঁচ জন গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে উঠেছে। এ সময়ে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে চালানো হচ্ছে বিশেষ অভিযান।

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের