পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন যাতে না লাগে কিংবা লাগলেও সেটা যত সহজে করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি অনলাইন অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক দেশ থেকে লোকজন আসেন যারা অন অ্যারাইভাল ভিসা নিয়ে থাকেন। এই ভিসা দিতে বর্তমানে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। আর এই সফটওয়্যার কার্যক্রম চালু হলে মাত্র ১০ মিনিটের মধ্যে তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপস উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা ও অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম