পহেলা ফাগুনে বেশি বই বিক্রির প্রত্যাশা প্রকাশনীগুলোর

জুবায়ের হোসাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫২

রাত পোহালেই পহেলা ফাল্গুন। তবে বইমেলায় বাসন্তী রঙ লেগেছে একদিন আগেই। আজই হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে মেলায় এসেছেন অনেক পাঠক-দর্শনার্থী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে দেখা যায়, পাঠক- দর্শনার্থীদের ভিড়। ফাগুনের বাসন্তী রঙে নিজেকে রাঙাতে যেন আর তর সইছে না। অনেকেই হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে এসেছেন মেলায়। ছবি তোলার পাশাপাশি কেউ কেউ প্রিয়জনকে উপহার দিচ্ছেন প্রিয় লেখকের বই।

তবে ভিড় বাড়লেও বিক্রি খুব বেশি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। বইমেলার একাধিক প্রকাশনীর স্টল ঘুরে জানা যায়, বসন্ত উপলক্ষে আগের দিনই বসন্তের সাজে মেলায় এসেছেন ক্রেতারা। তবে বই বিক্রি খুব বেশি বাড়েনি। দর্শনার্থীরা আসছেন, ছবি তুলছেন এবং মেলা ঘুরে চলে যাচ্ছেন। আগামীকাল পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে রেকর্ড সংখ্যক বই বিক্রি হবে বলে আশা প্রকাশনীগুলোর।

অনিন্দ্য প্রকাশের এক বিক্রেতা জানান, ফাগুনের আঁচ আজই কিছুটা অনুভব করা যাচ্ছে পাঠকদের আনাগোনায়। তবে বিক্রির অবস্থা বেশি ভালো নয়। আগামীকাল শুক্রবার, পাশপাশি পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস হওয়ায় পাঠকদের কাছে বই কেনার একটা ভালো দিন হতে পারে।

জ্ঞানকোষ প্রকাশনীর তাবাসসুম বলেন, ভালোবাসা দিবস মানেই ভিন্ন কিছু। পাশাপাশি এদিন আবার শুক্রবার। আমরা প্রত্যাশা রাখছি দিনটিতে সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হবে।

বইমেলা আজ পাঠক-দশনার্থীদের ভিড়।

মূলমঞ্চের অনুষ্ঠান

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান: প্রেক্ষাপট ও অভিমুখ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ। 

প্রাবন্ধিক বলেন, এ অঞ্চলের প্রত্যেকটি ঐতিহাসিক পর্বে ছাত্রসমাজ এগিয়ে এসেছে এবং রাজনৈতিক পরিণতির অভিমুখ নির্ধারণ করেছে। বৃহত্তর জনগণ ছাত্রশক্তির ডাকে সাড়া দিয়েছে এবং গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলো বরাবরই ছাত্র-শ্রমিক-জনতার পদাঙ্ক অনুসরণে বাধ্য হয়েছে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানেও তার ব্যতিক্রম হয়নি। অতীতে অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার আত্মদান ও বিসর্জনের মর্যাদা রক্ষা করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের বিজয়ী ছাত্রশক্তি এ ইতিহাস সম্পর্কে সচেতন। তাই এবার তারা রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করতে চায়। ছাত্র-জনতার সফলতা বা ব্যর্থতার ওপর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।

সভাপতির বক্তব্যে মাহবুব মোর্শেদ বলেন, ২৪ এর অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী মানুষের অংশগ্রহণ ছিল। এর তাৎক্ষণিকতা, এর আকস্মিকতা সবকিছু মিলিয়ে এটি ছিল একটি সফল গণঅভ্যুত্থান।

বইমেলা আজ পাঠক-দশনার্থীদের ভিড়।

আগামীকালের সময়সূচি

আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১৪তম দিন। এদিন মেলা শুরু হবে সকাল ১১টায় এবং পবিত্র শবে বরাতের কারণে রাত ৯টার পরিবর্তে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: আহমদ ছফা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তাহমিদাল জামি। আলোচনায় অংশ নেবেন নূরুল আনোয়ার এবং সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করবেন সলিমুল্লাহ খান।

নতুন বই

২৮টি কবিতার বই, ১৩টি উপন্যাসসহ মেলায় আজ নতুব বই এসেছে মোট ৮৫টি।

 

/আরআইজে/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু