বইমেলায় ঢোকার মুখে জমজমাট বিকিকিনি

জবি প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে অমর একুশে বইমেলায় বাড়ছে মানুষের উপস্থিতি। সেইসঙ্গে জমে উঠেছে বইমেলায় ঢোকার মুখে বিভিন্ন দোকানের বিকিকিনি। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বসন্ত ও ভালোবাসা দিবসের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে বইমেলা। বাসন্তী রঙের পোশাকে সেজে মেলায় এসেছেন দর্শনার্থীরা। 

বাংলা একাডেমির সামনে ও রাজু ভাস্কর্যের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার গেটে বিভিন্ন ধরণের খাবার ও পণ্যের পসরা সাজিয়েছেন দোকানীরা। কেউ বিক্রি করছেন ফুল, কেউ ঝিলমিল বেলুন, কেউ চুড়ি। আছে মোমো, ফুসকা, ভেলপুড়ি, ভাজাপোড়ার দোকান। আবার কেউ দর্শনার্থীদের ছবি এঁকে দিচ্ছেন নিপুণ হাতের আঁচরে। 

সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার গেটে ছবি আঁকায় ব্যস্ত শিল্পীরা এসব দোকানীরা জানান, বইমেলা উপলক্ষে তাদের বিকিকিনি বেড়েছে আবার তাদের অনেকে শুধু বইমেলা উপলক্ষেই দোকান দিয়েছেন। আর ফুল বিক্রেতাদের অধিকাংশই বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে বসেছেন এখানে। তবে ফুলের বিক্রি খুব একটা নেই।

দোকানে দাঁড়িয়ে স্বামী-স্ত্রী কাঁচের চুড়ি দেখছেন

ফুল ব্যবসায়ী সাদেক বলেন, আজকেই ফুল নিয়ে বসেছি। ভালোবাসা দিবস আর বসন্ত উপলক্ষে ফুলের চাহিদা থাকে। তবে প্রচুর মানুষ ফুল বিক্রি করছে একারণে সবার বিক্রি কম হচ্ছে। গোলাপ ২০-৫০ টাকা বিক্রি করছি।

সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার গেটে পণ্যের পসরা সাজিয়েছেন দোকানী

তেজগাঁও কলেজের শিক্ষার্থী রিত্তিকা এসেছেন বান্ধবী ফাতেমার সঙ্গে। মোমোর দোকানে অপেক্ষায় ছিলেন তারা। রিত্তিকা বলেন, ‘ঘুরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গেছে। একারণে মোমো খেতে আসলাম। এখানে দামটা একটু বেশি তারপরও খাচ্ছি।’

পাশেই চুরি কিনছিলেন সুফিয়ান-রাজিয়া দম্পতি। সুফিয়ান বলে, ‘আজ ছুটির দিন তার ওপর বসন্ত ও ভালোবাসা দিবস একসঙ্গে। তাই স্বামী-স্ত্রী মেলায় আসলাম। ঢোকার মুখে চুরি বিক্রি করছে দেখে দাঁড়ালাম, সে কাঁচের চুড়ি পছন্দ করে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
অবৈধ স্থাপনা উচ্ছেদে সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ অভিযান
সর্বশেষ খবর
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ