উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। 
 
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

প্রত্যক্ষদর্শী পথচারী আজমান আব্দুল্লাহ জানান, রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পিকআপ ভ্যান ইব্রাহিমকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
  
ইব্রাহিম সিটি ব্যাংকের তেজগাঁও শান্তা টাওয়ার শাখায় সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভোলার চরফ্যাশনের বাসিন্দা ও স্কুল শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে। বর্তমানে খিলক্ষেত নিকুঞ্জ-২, রোড-৪, বাসা-২২ নম্বরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন।
ইব্রাহিমের ছোট ভাই রাফিজ খান জানান, আজ তার ভাইয়ের ছুটির দিন ছিল। ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছিলেন। সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্থানীয়রা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম