আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির পলায়ন নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন করেছেন— এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেছে।  

কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি (২৬), কয়েদি নং-৫১৭৭/এ, পিতা আব্দুল মজিদ, সাং-কালিয়ান, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা গত ৬ আগস্ট ২০২৪ তারিখে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে ২০২ জন বন্দির সাথে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। পলাতক বন্দিদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. ফরহাদ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার পর গত বছরের ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা (৪(৮)২৪) দায়ের করা হয় এবং বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়। এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ মোট ৫১ জন পলাতক বন্দিকে গ্রেফতার করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট বন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। 

কারা কর্তৃপক্ষ আরও জানায়, আবরার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মোট ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন কারাগারে আটক রয়েছেন। 

/এবি/এমএস/
সম্পর্কিত
নিজেদের পিকআপে ঘুরতে যাওয়ার আবদার স্ত্রীর, মবের শিকার হয়ে কারাগারে দম্পতি
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
রিমান্ড শেষে কারাগারে বাপ্পি-রিজন
সর্বশেষ খবর
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ