মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘রাকিব গ্রুপের’ লিডারসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ০০:২৪আপডেট : ০১ মার্চ ২০২৫, ০০:২৪

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ‘ছিনতাইয়ের প্রস্তুতিকালে’ বিদেশি সেভেন গিয়ার চাকুসহ আলোচিত ছিনতাই চক্র ‘রাকিব গ্রুপের’ লিডার রাকিব (২৫) ও তার সহযোগী মো. ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব-৪ রাজধানীতে খুন, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই চক্রগুলোর বিরুদ্ধে র‍্যাবের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৪ মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া, শামিম সরণি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশি সেভেন গিয়ার চাকুসহ আলোচিত ছিনতাই চক্র ‘রাকিব গ্রুপের’ লিডার রাকিব ও তার সহযোগী ফয়সালকে গ্রেফতার করা হয়।  

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাইদুর রহমান শেখ জানান, রাকিব ও ফয়সাল দীর্ঘদিন ধরে মিরপুর মডেল, কাফরুল ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের গ্রুপের সদস্যরা বিদেশি চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে পথচারীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো।

র‌্যাব বলছে, ‘রাকিব গ্রুপের’ দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিল। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর, মিরপুর মডেল ও কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগামীতেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের