ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৮:৪৪আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮:৪৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে নতুন এই গতিসীমা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

শনিবার (১ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক সাইনবোর্ডে নতুন গতিসীমা ৮০ কিলোমিটার প্রদর্শন করা হয়েছে। এছাড়া, সামনে চলার নির্দেশনাও বৈদ্যুতিক বোর্ডের মাধ্যমে জানানো হচ্ছে। তবে এখনও সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে ৬০ কিলোমিটার লেখা রয়েছে, যা এখনও সরানো হয়নি।

এর আগে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরি করে কর্তৃপক্ষ। সেই নীতিমালার ভিত্তিতেই সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের