মোহাম্মদপুরে ছিনতাইকারী ও ডাকাতসহ গ্রেফতার ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৫, ১৪:৩৮আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৪:৩৮

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (১ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রবিবার (২ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো— বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪),  রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

মোহাম্মদপুর থানা বরাত দিয়ে তিনি জানান, গতকাল শনিবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে— চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান