বসুন্ধরায় বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৬:০১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬:০১

রাজধানীর বসুন্ধরা এলাকায় দুই বিদেশি নাগরিকসহ তিন জনকে মারধরের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার (৫ মার্চ) ডিএমপির ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে মারধরের শিকার হন বিদেশি দুই নাগরিকসহ তিন জন। এদের মধ্যে দুজন ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে মারধরে জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। নেপথ্যের কারণ জানতে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি।

পুলিশ জানায়,  মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধর করেন।

এ প্রসঙ্গে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আহত দুজন ইরানিকে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন, সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী