বেবিচক-স্পেসএক্স বৈঠক

দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে স্টারলিংকের ইন্টারনেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৯:৪৬ আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৯:৪৬

বাংলাদেশের সব বিমানবন্দরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ও স্পেসএক্স-এর ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিতস।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচক জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানান, সাক্ষাতে বিমানবন্দরগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা, যাত্রীসেবার মানোন্নয়ন ও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বেবিচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপ হয়। এ সময় বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রয়োজনীয়তা ও তা দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
দেশে এখন ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত?
ঢাকা থেকে বাতিল ১০৭ ফ্লাইট, আটকা সাড়ে ১৬ হাজারের বেশি যাত্রী
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
সর্বশেষ খবর
অচলাবস্থা নিরসনে চুয়েটে সিন্ডিকেট সভা, উপাচার্য ছাড়া ছিলেন না কেউ
অচলাবস্থা নিরসনে চুয়েটে সিন্ডিকেট সভা, উপাচার্য ছাড়া ছিলেন না কেউ
হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ
হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত ৫
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত ৫
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক