দোকান কর্মচারীর বোনকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২৫, ২২:২১আপডেট : ২০ মার্চ ২০২৫, ২২:২১

রাজধানীর মিরপুরে ৪ বছর আগে দোকান কর্মচারীর কিশোরী বোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় মালিক মো. মনিরুল ইসলাম বেপারীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তাকে পর্নোগ্রাফি আইনে আরও পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল বরিশাল জেলার গৌরনদী থানার কাশেমাবাদের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ১৪ বছর বয়সী এক কিশোরীর ভাই মনিরুল ইসলাম বেপারীর (৪০) দোকানে চাকরি নেয়। এজন্য প্রায়ই ভুক্তভোগী কিশোরী দোকানে আসতো। এর সুবাদে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো আসামি। এরই ধারাবাহিকতায় একই বছরের ১২ মার্চ আসামি মনিরুল ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর ২৫ অক্টোবর পুনরায় সেই কিশোরীকে ধর্ষণ করে আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২২ সালের ২ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে সে বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিচার চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম