বায়িং হাউজের আড়ালে মাদকের ব্যবসা, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মার্চ ২০২৫, ২২:৪৭আপডেট : ২২ মার্চ ২০২৫, ২৩:৩৬

বায়িং হাউজ ও আবাসন ব্যবসার আড়ালে গড়ে তোলা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক শামীম আহম্মেদ। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলাবাহিনী জানায়, টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে ইয়াবা লুকিয়ে ঢাকায় সরবরাহ করা হচ্ছিলো। 
  
প্রায় তিন মাসের গোয়েন্দা নজরদারির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে ৭ কিলোমিটার ধাওয়া করে একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়। গাড়ির পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা গোপন চেম্বার খুলে ৮০০টি প্যাকেটে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), মো. আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও তানিয়া (৩২)। 

কীভাবে কাজ করতো চক্রটি?

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি বায়িং হাউজ ও আবাসন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবাপাচার করছিল। তারা মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে টেকনাফের একটি রিসোর্টে গাড়ির বিশেষ চেম্বারে লুকিয়ে রাখতো। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় সরবরাহ করতো।  

গোয়েন্দা সূত্র আরও জানায়, মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে তারা মানিলন্ডারিং করছিল।

ঈদ সামনে রেখে মাদকপাচার বৃদ্ধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদকপাচার বেড়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান আছে।

অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। ঢাকা মহানগরসহ সারা দেশে মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।

/এবি/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের