অবৈধভাবে ১৫০০ কোটি টাকার সম্পদ অর্জন

সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৭:৪২আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:৫২

এস আলম গ্রুপের চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহারে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপরদিকে, এস আলম গ্রুপের পরিচালক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এবং সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৭৪৩ কোটি ৫৭ লাখ এক হাজার ৪৫৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ মার্চ) মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের