ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্য ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২০:৪৩

ঈদের আনন্দের মাঝেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)। দেশের অন্যতম প্রধান এই হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসা সেবা অব্যাহত ছিল। জরুরি বিভাগের পাশাপাশি অন্তঃবিভাগও চালু ছিল এবং জরুরি অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।  

সোমবার (৩১ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজ খবর নেন, পরিবেশিত উন্নতমানের খাবার পর্যবেক্ষণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।  

রোগীদের জন্য বিশেষ খাবার ও ঈদ আয়োজন 

ঈদ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করে। একইসঙ্গে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি।  

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা ঈদের দিনেও রোগীদের পাশে আছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ছুটির দিনেও আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ঈদের দিনেও দুই হাজারের বেশি রোগী ভর্তি  

হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিক্যাল দেশের মানুষের জন্য চিকিৎসার শেষ ভরসা। স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম হলেও, ঈদের দিনেও এখানে দুই হাজারের বেশি রোগী ভর্তি আছেন। আমরা রোগীদের জানাতে চাই— আমরা সবসময়ই তাদের পাশে আছি।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ, ডা. নজরুল, ডা. তন্ময়-সহ আরও অনেকে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।  

পরিদর্শনকালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, রোগীদের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ঈদের দিনেও সেবা চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঈদসহ যেকোনও ছুটির দিনেও ঢাকা মেডিক্যালে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। রোগীদের দ্রুত ও সর্বোচ্চ সেবা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম