অবস্থান কর্মসূচি স্থগিত করলেন সাবেক বিডিআর সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি সদর দফতরে সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

রবিবার (৬ এপ্রিল) বিজিবির মহাপরিচালকের অনুপস্থিতিতে তার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে— এমন আশ্বাসে পিলখানার ৪ নম্বর গেটের সামনে থেকে সরে গেছেন বলে জানিয়েছেন  কর্মসূচিতে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ।

তিনি বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজির কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। রমনার ডিসি মাসুদ আলম প্রায় পুরো সময়টা আমাদের সঙ্গে ছিলেন। তিনি এও জানিয়েছেন— বিজিবির মহাপরিচালক সদর দফতরের বাইরে রয়েছেন। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে ঘোষণা দিয়ে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিডিআর সদস্য জিগাতলা ও এর আশপাশে অবস্থা নেন। কর্মসূচিকে ঘিরে এসময় জিগাতলায় বিজিবি সদর দফতরের ৪ নম্বর গেট এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। এ অবস্থান কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের