মিরপুরে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৪:২২আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৪:২২

রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন ঈদগাহ মাঠ এলাকায় এক দুষ্কৃতিকারীর এলোপাতারি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আহতের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত সাজ্জাদ হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি বলেন, আহতের শরীরে ক্ষত রয়েছে, তবে গুলি পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী বন্ধু শান্ত বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় যুবদলের একটি কার্যালয়ের সামনে গন্ডগোল চলছিল। 

তিনি বলেন, ‘সেখানে অজ্ঞাত এক ব্যাক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আমরা দৌড়ে সেখান থেকে যাওয়ার সময়ে সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

আহত সাজ্জাদের বাসা মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে। তার বাবা'র নাম দেলোয়ার হোসেন। 

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান