মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৬:২১আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬:২১

রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের জেরে এক যুবকের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহত মৌমিতা পাল শহীদ আনোয়ার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্সে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের ওয়্যারলেস গ্রিনওয়ে এলাকার একটি বাসায় বসবাস করতেন।  

মৌমিতার ছোট বোন মৃদুলা পাল জানান, তাদের মা আগেই মারা গেছেন। বাবা চায়না থেকে যন্ত্রাংশ আমদানির ব্যবসার সঙ্গে জড়িত এবং বর্তমানে ব্যবসায়িক কাজে চায়নায় অবস্থান করছেন। দুই বোনই বাসায় ছিলেন।

মৃদুলা বলেন, ‘আমার দিদির চট্টগ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই–তিন দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। দিদি বেশ আনমনা হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার রাতে অনেক ডাকাডাকি করেও দিদির কোনও সাড়া না পেয়ে বাবার ম্যানেজার মেহেদী হাসানকে খবর দিই। তিনি ধানমন্ডি থেকে বাসায় এসে দরজা ভেঙে দিদিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিদিকে মৃত ঘোষণা করেন।’  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় অবগত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান