পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহির কাজ করছে গণমাধ্যম: পিপি ফারুকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ২০:১৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০:৩৯

পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহিতার কাজ করছে গণমাধ্যম এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার কেরাণীগঞ্জে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ‘ঈদ পুনর্মিলনী ও ফ্যামিডি ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় থেকেই আমি সাংবাদিকদের প্রেমে পড়ি। তারা দুর্দিনে আমাদের কথাগুলো তুলে ধরতো। আওয়ামী লীগের সময় আমাদের ওপর হামলার ঘটনাও সাংবাদিকরা তুলে ধরেছে। সরকার পতনের পর কোর্ট অঙ্গণের পরিবেশ অস্থিতিশীল ছিল। তখন পরিবেশ স্থিতিশীল করতে কাজ করেছি। সাংবাদিকদের কর্ম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি।’

সাংবাদিকরা সারা দিন কোর্টে কষ্ট করেন উল্লেখ করে ফারুকী বলেন, ‘বর্তমানে সাংবাদিকদের সম্মান করতে আইনজীবীরা শিখে গেছেন। যেহেতু পার্লামেন্ট নেই, সাংবাদিকরাই অর্থাৎ গণমাধ্যমই বর্তমানে পার্লামেন্ট সদস্যদের মতো জবাবদিহিতার কাজ করছেন। আমি যতদিন আছি, কোর্ট অঙ্গণে সাংবাদিকদের সম্মান বজায় থাকবে।’

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ। তিনি তার বক্তব্যে বরেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর পিপি মহোদয়ের নেতৃত্বে কোর্ট অঙ্গণের সুষ্ঠু পরিবেশে সাংবাদিকরা কাজ করতে পারছে। কোর্ট অঙ্গণের খবর আমরা সাংবাদিকরাই জাতির কাছে তুলে ধরি। আশা করছি, এ ধারা আগামীতেও অব্যহত থাকবে।

সিআরইউ এর ‘ঈদ পুনর্মিলনী ও ফ্যামিডি ডে’

এছাড়া অনুষ্ঠানে সিআরইউ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও রাইজিং বিডির নিজস্ব প্রতিবেদক মামুন খান। এসময় আরও উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ প্রমুখ।

সারা দিনব্যাপী কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কেরানীগঞ্জের দুটি পার্কে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের