রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৫:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৫:২৯

রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাসাটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ৭-৮ জনের একটি ডাকাতদল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে কামাল আহমেদের বাসায় প্রবেশ করে। ডাকাতরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তার স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে তাণ্ডব চালিয়ে নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। দ্রুত ডাকাতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ