স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৫:২২আপডেট : ১৯ জুন ২০২৫, ১৫:২২

জাতীয় নির্বচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটি জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জামায়াত একমত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের মাঝে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. তাহের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে। নীতিগতভাবে এক্সটেন্ড ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত।

তিনি বলেন, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়ন হলে নিম্নকক্ষের ৩০০ জন এবং উচ্চকক্ষের ১০০ জন সংসদ সদস্যের গোপন ব্যালটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আবার স্থানীয় সরকারের প্রতিনিধিদের এতে অন্তর্ভুক্ত করার কথা বলেছি। এর মধ্যে থাকবেন ৬৪ জেলা পরিষদ চেয়ারম্যান ও ১২ সিটি মেয়র। আবার ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় সরকারের ৭০ হাজার প্রতিনিধিও ভোট দিতে পারবেন।

জামায়াতের এই নেতা বলেন, অধিকাংশ রাজনৈতিক দলই এ পদ্ধতির পক্ষে। জামায়াত এ প্রস্তাবে খুশি। কারণ জামায়াতের অভ্যন্তরীণ সব ভোট হয় গোপন ব্যালটে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম