মাকে দেখতে আসবেন তারেক রহমান, এভার‌কেয়া‌রের নিরাপত্তায় বিজিবি

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবা‌সি‌কের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এ জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকার আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রিফুল ইসলাম ব‌লেন, এভার‌কেয়ার হাসপাতা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান মা খালেদা জিয়া‌কে দেখ‌তে যা‌বেন। এ জন্য নিরাপত্তার স্বা‌র্থে বি‌জি‌বি মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। অন‌্য আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে সমন্বয় ক‌রে তারা কাজ কর‌বেন।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থে‌কে তিনি ৩০০ ফি‌টে সমা‌বেশস্থ‌লে যা‌চ্ছেন। সমা‌বেশ শে‌ষে তি‌নি এভার‌কেয়ার হাসপাতা‌লে যাবেন।

/এসএন‌কে/আরকে/এমওএফ/
টাইমলাইন: তারেক রহমানের দেশে ফেরা
২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯
২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১
২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪
মাকে দেখতে আসবেন তারেক রহমান, এভার‌কেয়া‌রের নিরাপত্তায় বিজিবি
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০০:৩২
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি-ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
বিজিবি’র অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ
সর্বশেষ খবর
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা