টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

ঢাবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা।

পরে দুপুরে আড়াইটার দিকে শাহবাগ মোড়ের সব সড়ক বন্ধ করে অবস্থান নেন অবরোধকারীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, দুপুর ২টা থেকে একই দাবিতে দেশের ৮টি বিভাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি রবিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হবে বলে জানান। তবে পরে দুপুর ২টা থেকে কর্মসূচি শুরুর কথা জানানো হয়।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী