মোহাম্মদপুরে আসাদুল হত্যা

মারধরের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৬, ১৯:১০ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১০

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় চাঞ্চল্যকর আসাদুল ওরফে লম্বু আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন–মো মুন্না, আকতার হোসেন, মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন। 

তাদের কাছ থেকে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল। এছাড়া একই ঘটনায় সংশ্লিষ্ট আরও দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, ‘‘এই হত্যাকাণ্ড ঘটার পর আমরা প্রথমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করি। এরপর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অভিযান চালাই। পরে কেরানীগঞ্জ থেকে হত্যাকাণ্ডের হোতাসহ চারজনকে আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আলামত হিসেবে একটি মোটরসাইকেল ও হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার জব্দ করা হয়।’’

হত্যার কারণ হিসেবে পুলিশের এ কর্মকর্তা জানান, আসাদুল ও আকতারের মধ্যে বেশ কিছুদিন আগে মারামারির ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে আসাদুলকে আসামি করে মামলা করেন আকতার। সেই মামলার আসাদুল পুলিশের হাতে গ্রেফতার হন এবং জেলেও যান। কিছুদিন আগে তিনি জামিনে বের হয়ে আসেন।

এছাড়া দুজনের মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধও ছিল। এ দুটি কারণে আকতার প্রতিশোধ নিতে আসাদুলকে তারই বন্ধুদের সহায়তায় মধ্যরাতে ডেকে নিয়ে ছুরিকাঘাত এবং ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। গ্রেফতার চারজনের বাইরেও পুলিশ আরও কয়েকজনের নাম পেয়েছে। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় নিহতের চাচাতো বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

সংশ্লিষ্টদের নামে একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত নিহত আসাদুলের নামে ছয়টি মামলা পেয়েছি। এর মধ্যে চারটি মাদক, একটি অন্য ধারার ও অন্যটি দ্রুত বিচার আইনের মামলা। গ্রেফতার মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি ও নয়নের বিরুদ্ধে দুটি মামলা পেয়েছি। আকতারের বিরুদ্ধে এখনো কোনও মামলা পাইনি।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাইরে থেকে কিছু সন্ত্রাসী এসে অপরাধ করে আবার চলে গেছে এবং অন্যত্র আশ্রয় নিয়েছে। এজন্য আমরা ঢাকার (মহানগরী) বাইরে থেকে তাদের গ্রেফতার করেছি। আমরা চেকপোস্ট জোরদার এবং চলমান অভিযান আরও শক্তিশালী করবো, যাতে বাইরে থেকে এসে কেউ অপরাধ করতে না পারে এবং মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে থাকে।’’

গ্রেফতারদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ইবনে মিজান বলেন, ‘‘এখন পর্যন্ত আমরা আকতারের রাজনৈতিক পরিচয় পেয়েছি। সেটি যাচাই-বাছাই করছি।’’
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা-সংলগ্ন রাস্তায় আসাদুলকে হত্যা করা হয়। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

 

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
সেনাসদস্য তিতাস হত্যা: আরেক রোহিঙ্গা নাগরিক গ্রেফতার
সর্বশেষ খবর
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ