হাসপাতালগুলোতে ৩ মাস পরপর সেফটি অডিটের দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৭ মে ২০২৬, ২২:০৩ আপডেট : ২৭ মে ২০২৬, ২২:০৩

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ডা. লেনিন চৌধুরী। একইসঙ্গে তিনি দেশের হাসপাতালগুলোতে তিন মাস পরপর নিরাপত্তা নিরীক্ষা চালুর দাবি জানান।

বুধবার (২৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।

ডা. লেনিন চৌধুরী বলেন, আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এই ঘটনায় সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে যে বা যারা দায়ী, তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জবাবদিহির মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।

তিনি বলেন, যে কক্ষটিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে ব্যবহৃত যন্ত্রপাতিতে কোনও ত্রুটি ছিল কিনা, ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যা ছিল কিনা কিংবা কারও অবহেলা ছিল কিনা—সব বিষয় তদন্তের আওতায় আনা দরকার। একইসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের সব যন্ত্রপাতি ব্যবস্থাপনার নিরাপত্তা বা সেফটি অডিট করা প্রয়োজন।

ডা. লেনিন চৌধুরী আরও বলেন, বাংলাদেশে যেসব সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হয়, সেসব হাসপাতালে প্রতি তিন মাস পরপর নিরাপত্তা বা সেফটি অডিট চালু করা উচিত।

/এম/ 
সম্পর্কিত
সন্তান বঙ্গের, ঘোরাঘুরি রঙ্গের (সূচনা পর্ব)
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া