যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অটোরিকশা চালকও গুলিবিদ্ধ, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৭ নভেম্বর ২০২৫, ২২:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২২:৪৩

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। আহতের নাম মো. আরিফ (১৮)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সি-ব্লক ও বি-ব্লকের মাঝামাঝি মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরিহিত দুই যুবক গুলি করলে রিকশাচালকের কোমরের ওপরে গুলি লাগে। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। 

আহত অটোরিকশা চালক আরিফ জানান, দুই যুবক হেলমেট পড়া অবস্থায় দৌড়ে তার রিকশায় চড়ে তার কোমরে পিস্তল ঠেকিয়ে চালাতে বলে। দেরি হওয়ায় তারা আমাকে গুলি করে। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

/এআইবি/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী