সুন্দরবনে হরিণ শিকার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পরিবেশমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৯:২২আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯:৩৩

সুন্দরবনে হরিণ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক এবং খুলনা সার্কেলের বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘এ লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন এবং স্মার্ট পেট্রোলিংসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বুধবার (২৯ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী এ সময় সুন্দরবন ও সংলগ্ন এলাকার পরিবেশ দূষণকারী সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধেও প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন। তিনি দেশের বিভিন্ন বনে আগুন লাগার কারণ অনুসন্ধান করে কেউ দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সুন্দরবনসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান সব উন্নয়ন কার্যক্রম গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে।’

সভায় আরও ছিলেন– মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দফতরের প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম