বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২১:৪১ আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:১৫

সানাউল্লাহ মিয়া (ছবি: সংগৃহীত) বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এ সময় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জাকির হোসেন হাসপাতালে উপস্থিত ছিলেন।

শায়রুল কবির খান জানান, সানাউল্লাহ মিয়া গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে সানাউল্লাহ মিয়া দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে যান।

তিনি জানান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার একনিষ্ঠ আইনজীবী ছিলেন সানাউল্লাহ মিয়া। আজ রাতে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে উত্তরার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২৬ মার্চ) গুরুতর অসুস্থ অবস্থায় বাসা থেকে গণস্বাস্থ্যে ভর্তি করা হয়েছিল তাকে। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সাংবাদিকদের ওপর হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবু অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রশাসনের
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
সর্বশেষ খবর
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার