সাবেক শিক্ষামন্ত্রী ও আইইউবির প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ খান মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ২০:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান মারা গেছেন। বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আইইবির ট্রাস্টি, উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন। তার দ্বিতীয় জানাজা শুক্রবাদ বাদ জুম্মা বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।

ড. আব্দুল মজিদ খান ১৯২৯ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফ্রান্স, স্পেন এবং মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম বাংলাদেশি ছিলেন তিনি। উচ্চশিক্ষায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব হিউম্যান লেটারস সম্মান অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি ও উইসকনসিন ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডস, সুইডেন ও জর্ডানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ফ্রান্সের অফিসার অব দ্য অর্ডার অব অ্যাকাডেমিক পামস সম্মানেও ভূষিত হন তিনি। বহু গ্রন্থের প্রণেতা ড. আব্দুল মজিদ খানকে উচ্চশিক্ষার উন্নয়নে অবদান রাখা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনে অনন্য ভূমিকার জন্য ২০১৩ সালে ইমেরিটাস প্রেসিডেন্ট উপাধি দিয়ে সম্মানিত করে আইইউবি।

আইইউবি ছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে, এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ অব সোশাল ওয়ার্ক এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

/আরকে/
সম্পর্কিত
ইউটিউব থেকে আয় শুরু করা হবে আরও কঠিন, জেনে নিন নতুন মনিটাইজেশন শর্ত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা