সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১২:০০ আপডেট : ১৩ মে ২০২৬, ১২:০৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ধক্যজনিত কারণে সবশেষ কয়েক সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোশাররফ হোসেনকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
সর্বশেষ খবর
ভিসা সহজ করাসহ ইন্দোনেশিয়ার সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
ভিসা সহজ করাসহ ইন্দোনেশিয়ার সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি