করোনা ইউনিট স্থাপনে গাফিলতি ছিল ইউনাইটেড হাসপাতালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৪:০৫আপডেট : ১১ জুন ২০২০, ১৫:৩৩

ইউনাইটেড হাসপাতালে আগুন (ফাইল ছবি) করোনা ইউনিট স্থাপনে গাফিলতি ছিল ইউনাইটেড হাসপাতালের। চূড়ান্ত অবহেলার কারণেই বৈদ্যুতিক গোলযোগে এসি থেকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটেছিল। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার (১১ জুন)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'দু’টি বিষয় আমরা উল্লেখ করেছি। প্রথমত, তারা টেম্পোরারি শেড তৈরি করেছে, আইসোলেশন ইউনিটের জন্য। এটা তৈরির জন্য যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো অতি দাহ্য পদার্থ ছিল এবং সেখানে সেন্ট্রাল বা একটিভ কোনও ফায়ার প্রটেকশন ছিল না। দ্বিতীয়ত, ভেতরে যারা ছিলেন—চিকিৎসক, নার্স বা স্টাফ, তারা আগুন নেভানোর চেষ্টা করেননি।'

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আইসোলেশন ইউনিটে আগুন লাগার পর যথেষ্ট সময় পেয়েছিলেন হাসপাতালের দায়িত্বরতরা। কিন্তু তারা আগুন নেভাতে কোনও কাজ করেননি। ভবিষ্যতে এ ধরনের টেম্পোরারি শেড তৈরি করতে হলে অবশ্যই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোকে কেন্দ্রীয় ফায়ার প্রকেটশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যরা জানান, হাসপাতালের সামনের অংশে নির্মাণ করা আইসোলেশন ইউনিটে কোনও ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভেতরে এসি ছিল। ওই এসিতে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পাড়ে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। সেখানে ভর্তি থাকা পাঁচ জন রোগী আগুনে পুড়ে মারা যান। পাঁচ জনের মধ্যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি দু'জনে নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল।

এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ৩ জুন ডিএমপির ‍গুলশান থানায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ছয় জনের পদবি উল্লেখ করে নিহতের একজন স্বজন মামলা দায়ের করেন।

এর আগে ২৮ মে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। কমিটি ১০ জুন ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদন আজ স্বরাষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন...
ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

‘ইউনাইটেড হাসপাতালের ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল মেয়াদোত্তীর্ণ’

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা

‘জরুরি ব্যবস্থায় তৈরি ইউনাইটেডের বিশেষ করোনা ইউনিট নিয়ে প্রশ্ন’



/আরজে/আইএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান