সাহেদের বিরুদ্ধে তথ্য জানতে র‌্যাবের হটলাইন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২০, ২৩:২০ আপডেট : ১৭ জুলাই ২০২০, ২৩:৪৫

সাহেদের বিরুদ্ধে তথ্য জানতে র‌্যাবের হটলাইন চালু
রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানতে হটলাইন চালু করেছে র‌্যাব। হটলাইন নম্বরে কল করে কিংবা ইমেলের মাধ্যমে ভুক্তভোগীরা সাহেদের ব্যাপারে তথ্য ও অভিযোগ জানাতে পারবেন। এছাড়া এই বিষয়ে আইনি সহযোগিতার জন্যও ভুক্তভোগীরা যোগাযোগ করতে পারবেন।

শুক্রবার (১৭ জুলাই) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক খুদেবার্তার মাধ্যমে হটলাইন চালুর বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়। হটলাইন নম্বরটি হলো ০১৭৭৭৭২০২১১ এবং ই-মেইল এড্রেসটি হলো [email protected]।

প্রসঙ্গত, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিল। পরে ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুন: 

প্রতারণার জগতে সাহেদ আইডল: র‌্যাব




রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলা ডিবিতে

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে



যেভাবে উত্থান সাহেদের

সাহেদের অপরাধের বিচার চান স্ত্রীও

রিজেন্ট হাসপাতালের ভবনগুলো দখল করেছিলেন সাহেদ




 

/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড