করোনায় মারা গেছেন পুলিশের ৭৪ জন সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

করোনায় মারা গেছেন পুলিশের ৭৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশের ৭৪ জন সদস্য মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীম মোল্লা। তিনি নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণ তাউসারায়।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মায়ের বিচ্ছেদ শিশুকে ভেঙে টুকরা টুকরা করে দেয়
বাবা-মায়ের বিচ্ছেদ শিশুকে ভেঙে টুকরা টুকরা করে দেয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
৩৩ বছর পর অ্যামব্রোসের পাশে শরিফুল
৩৩ বছর পর অ্যামব্রোসের পাশে শরিফুল
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গার্ড অব অনারে বরণ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গার্ড অব অনারে বরণ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর