দক্ষিণ আফ্রিকায় প্রবাসীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

দক্ষিণ আফ্রিকা প্রবাসী রেজাউল আলম মোল্লাকে অপহরণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রবাসীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি)  খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সামনে মানববন্ধন করেছেন আফ্রিকা প্রবাসীরা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীদের সংগঠন  মুক্তবাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিটোরিয়া, টাঙ্গাইল কমিউনিটি প্রিটোরিয়া এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রবাসী রেজাউল আলম মোল্লাকে হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।

মুক্তবাংলা ফাউন্ডেশনের সভাপতি ফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রেজাউল আলম মোল্লা হত্যায় চার বাংলাদেশী নাগরিক জড়িত। তাদের পুলিশ গ্রেফতার করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ আফ্রিকার কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সামনে প্রায় ২০ বাংলাদেশি অংশ নেন। আন্দোলনকারীরা জানান, গত বছরের  ১০ ডিসেম্বর ফেরিনাখানের ফান্ডারবিলি থেকে রেজাউল অপহরণের শিকার হন।  তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। পরদিন ২৬ ডিসেম্বর রাতে রেজাউলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চার বাংলাদেশি জড়িত, তাদের আটক করেছে পুলিশ।

 

/সিএ/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান