দূতাবাসের মাধ্যমে এনআইডি চান আমিরাত প্রবাসীরা

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমরাত
০৮ আগস্ট ২০২২, ১০:২৮আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:২৮

দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার সুযোগ চালুর দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। দেশটিতে দুটো বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা চালু করার পাশাপাশি ই-পাসপোর্ট সেবা আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করারও দাবি জানান তারা। 

রবিবার রাতে আরব আমিরাতে ‘বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’ আয়োজিত এক সভায় এ দাবি জানান প্রবাসীরা।

শারজাহ’র একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক। সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রবাসীরা।

সভায় প্রবাসী বাংলাদেশিরা বলেন, দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। সরকার বেশ কয়েক দফায় উদ্যোগ গ্রহণ করলেও দৃশ্যমান বাস্তবায়ন এখনো দেখা যায়নি। বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। 

এসময় তারা অভিযোগ করেন, একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না, আদৌ পাসপোর্ট হবে কি হবে না।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা। সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত, ইমদাদুল হক প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি