সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি গঠিত

প্রবাস ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ২১:৩৬আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২১:৩৬

দক্ষিণ কোরিয়ার বসবাসরত সিলেটিদের নিয়ে গঠিত সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া-এর নতুন পরিচালনা পরিষদ নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিউলের পাশে কিম্পু সিটিতে এক কনফারেন্স রুমে এই অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।

২০২৩-২০১৪ বর্ষের জন্য ৮৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নব-নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বলেছেন, সিলেট কমিউনিটির সব সদস্যের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি গঠিত

সাধারণ সম্পাদক এমাদ উদ্দীন দক্ষ নেতৃত্ব এবং বিনা স্বার্থে নির্বাচিতরা আগামী দিনে দক্ষিণ কোরিয়ায় সিলেটিসহ সব প্রবাসীদের কল্যাণে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সদস্যসহ কোরিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত সিলেটিদের নিয়ে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া প্রতিষ্ঠিত হয়।

/এএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের