জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় বাধা ছিল জামায়াত-শিবির

সালমান তারেক শাকিল
১৭ জুন ২০১৬, ১৫:০০আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:০০

ফতোয়ায় স্বাক্ষর গ্রহণে প্রধান বাধা ছিল জামায়াত-শিবির সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় আলেমদের স্বাক্ষর গ্রহণে তিন শ্রেণির বাধার মুখে পড়েছে ‘একলক্ষ আলিম, মুফতি ও ইমামগণের দস্তখত সংগ্রহ কমিটি’। এর মধ্যে ‘জামায়াত-শিবির-জঙ্গিবাদী গোষ্ঠী’ অন্যতম বাধা বলে অভিযোগ করেছে কমিটি। এছাড়া বাকি দুই শ্রেণি হচ্ছে, জঙ্গিবাদী হামলার আশঙ্কায় দস্তখত করতে চাননি যারা এবং হিংসুকের দল।

জানা গেছে, জঙ্গিবাদবিরোধী ফতোয়া গ্রহণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নানা ধরনের বাধা সামনে ছিল কমিটির। এ নিয়ে বাংলা ট্রিবিউন 'লক্ষাধিক আলেমের ফতোয়ায় ক্ষুব্ধ জঙ্গিরা!' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল।
এক্ষেত্রে কওমি মাদ্রাসার আলেমরাও তাকে সরকারপন্থী বিবেচিত করে ফতোয়ায় স্বাক্ষর প্রদান থেকে দূরে থাকেন।  যদিও পরবর্তীতে হেফাজতের শরিক আলেমরাও স্বাক্ষরে এগিয়ে আসেন।

ফতোয়ার ‘প্রসঙ্গকথা’য় কমিটির আহ্বায়ক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ লিখেছেন, ‘কিছু কিছু সমস্যার সম্মুখীন যে হতে হয়নি তা নয়। তিন শ্রেণি থেকে আমাদের বাধাগ্রস্ত হতে হয়েছে। জামায়াত, শিবির ও জঙ্গিবাদী গোষ্ঠী, আমরা জিহাদের বিরুদ্ধে কাজ করছি এই অপবাদ তুলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে এরা নানা ধরনের অপপ্রচার চালিয়েছে।’

মাওলানা মাসঊদ লিখেন, ‘আরেকদল এমন যারা বিষয়টি সমর্থন করেছেন কিন্তু জঙ্গিবাদের হামলার শিকার হওয়ার আতংকে দস্তখত করতে চাননি। আর এই আতংক তারা প্রচার করেছেন।’ তৃতীয় শ্রেণি সম্পর্কে মাওলানা মাসঊদ লিখেন, ‘ আরেক শ্রেণি হল হিংসুকদের।’

শোলাকিয়া ঈদগাহের এই খতিব আশা প্রকাশ করেন, আল্লাহ পাক মেহেরবানী করে সব বাধা কাটিয়ে কাজটি অগ্রসর করে দিয়েছেন। দু’আ করি আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।’’

যদিও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক সদস্য বাংলা ট্রিবিউনকে মাওলানা মাসঊদের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, জামায়াত এই কার্যক্রমে কোনও বাধা দেয়নি। এ নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ দেখাতে পারবেন না মাওলানা মাসঊদ।

জানতে চাইলে কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা সদরুদ্দীন মাকনূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরাবরই বাংলাদেশে ইসলামের খেতমতের অন্যতম বাধা জামায়াত। বিশেষ করে ৭১ -এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোণঠাসা হয়ে ইসলামি রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার অপচেষ্টা করেছে। ফলে, জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে তারা বাধা হবে, এটিই স্বাভাবিক।’

আরও পড়ুন- 

লাখো আলেমের ফতোয়া প্রকাশ কাল: জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম

 

জঙ্গিবাদবিরোধী ফতোয়া দিয়েছেন ১০ হাজার নারী আলেম

/এসটিএস/এপিএইচ/আপ-এফএস/

সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি