নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ডা. দীপু মনি শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচন, উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন শেষে দলীয় ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
দীপু মনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব ভোটার, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোথাও আমরা অনভিপ্রেত ঘটনার সংবাদ পাইনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শতকরা ৫০ ভাগের মতো ভোট পড়েছে বলে আমরা জেনেছি।’
নির্বাচন শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম- সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এখনও ফলাফল জানি না, তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম জিতে যাবেন বলে আমরা আশা করছি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঢাকা সিটিসহ সারা দেশে উন্নয়ন কার্যক্রম চলছে, তাতে দেশের এই উন্নয়ন অগ্রগতির সঙ্গে মানুষ থাকতে চায়। কাজেই আমরা বিশ্বাস করি, আজকে জনগণ একটি সুন্দর ঢাকা পেতেই ভোট প্রয়োগ করেছেন।’
বিরোধী দলবিহীন নির্বাচন কতটা উপভোগ করেছেন জানতে চাইলে দীপু মনি বলেন, ‘বিরোধী দল বলতে গণতন্ত্রে যা বোঝায়, সংসদীয় গণতন্ত্রে সংসদে যারা বিরোধী দল। সংসদে যারা বিরোধী দল হিসেবে আছে, সেই দলটি নির্বাচনে অংশ নিয়েছে। এর বাইরে একটি রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো সব ধরনের পরিবেশ পরিস্থিতি বজায় থাকার পরেও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নিজেদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা একের পর এক এই সিদ্ধান্ত নিচ্ছে। তারা দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টির চেষ্টা করছে।’
‘ভোটবাক্স সকালেই ভরে রাখা হয়েছিল’- বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তাদের এই মন্তব্য রাতেই তৈরি ছিল।’ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দীপু মনি বলেন, ‘উপনির্বাচনের কারণেই জনগণের আগ্রহ কিছুটা কম ছিল।’
ভাসানটেক বস্তির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দীপু মনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
এ সময় দলের আরও দুই যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নির্বাহী সদস্য আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের