সমগ্র বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছে: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ১৭:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৩১

সমগ্র বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছে: সেলিমা রহমান সমগ্র বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘‘আজকের জনগণের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাবি আছে। কারণ, এই জনগণের জন্য ১/১১’র সময় তিনি বলেছিলেন−‘এই দেশ আমার, এই মাটি আমার, এদেশের জনগণের জন্য মরতে হলে আমি মরবো।’ এই আপসহীন নেত্রী এখনও জনগণের জন্য কারারুদ্ধ। কারণ তিনি জানেন, আন্দোলনের মধ্য দিয়ে জনগণ তাকে মুক্ত করবেই। তাই সমগ্র বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছে।”

শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় সেলিমা রহমান বলেন, ‘বর্তমান সরকার আমাদের আইনি অধিকার নিতে দিচ্ছে না। তাই আমাদের একটিই লক্ষ্য, আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আজকে আমরা জনগণকে আহ্বান জানাতে চাই−আপনাদের গণতন্ত্রের মাতা, আমাদের স্বাধীনতার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে আসুন। কারণ, খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার মুক্তি মানেই স্বাধীনতার মুক্তি।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই−চামড়ার দামে ধস নেমেছে, রড দিয়ে হামলা চলছে, খুন-গুম-হত্যা চলছে, শিশু-নারী হত্যা চলছে। মানুষ কথা বলার সাহস পাচ্ছে না। কারণ তারা জানে, আজকে যদি তারা কথা বলে তবে তাদের ওপর সন্ত্রাসী বাহিনী ঝাঁপিয়ে পড়বে। দেশে আজ গণতন্ত্র নেই। কারণ বর্তমান ভোটারবিহীন সরকার মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে জোর করে কারাগারে আটক করে রেখেছে।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সাবেক সভানেত্রী নূরে আরা সাফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

/এইচএন/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী