ঢাকা-৫ আসনে ১৪ দল থেকে মনোনয়ন চায় জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৪:১০ আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৪:১০

শহীদুল ইসলাম জাতীয় সংসদের ঢাকা-৫ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মনোনয়ন চেয়েছে জোটের অন্যতম শরিক দল জাসদ। এই আসনের উপনির্বাচনে দলের ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি শহীদুল ইসলামের মনোনয়ন-সমর্থন চেয়ে রবিবার (৩০ আগস্ট) ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে চিঠি দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

আমির হোসেন আমুকে পাঠানো চিঠিতে হাসানুল হক ইনু লিখেছেন, জাসদের প্রার্থী শহীদুল ইসলাম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করছেন। নির্বাচন করার মতো প্রয়োজনীয় খরচ তিনি নিজেই বহন করতে পারবেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমুকে লেখা চিঠিতে ইনু আরও লিখেন, আমাদের বিশ্বাস ১৪ দলের সমন্বয়ক হিসেবে আপনি আমাদের প্রস্তাব বিবেচনার জন্য ১৪ দলের সর্বোচ্চ নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে উপস্থাপন করে রাজনৈতিক মিত্রতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবেন।

জাসদনেতা সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার দুপুরে ১৪ দলীয় জোটের সমন্বয়কের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিনজন রিমান্ডে
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩
গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী