সীমিত আকারে আ. লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২১:১৭আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৯:২১

আওয়ামী লীগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার (৩ অক্টোবর)। সকাল ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানা যায়।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির কার্যনির্বাহী সংদের বৈঠক। করোনাকাল শুরু হওয়ার আগে চলতি বছরের মার্চে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শনিবারের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমিত আকারে। কার্যনির্বাহী সংসদের ৭৭ জন সদস্যের মধ্যে মাত্র ৩৫ জনকে এ বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ৩৫ জনের করোনা পরীক্ষাও করা হয়েছে। আওয়ামী লীগের সূত্র জানায়, গত বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ পাওয়া ৩৫ নেতার করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ৮১ সদস্যবিশিষ্ট।  তবে বর্তমানে এর চারটি পদ ফাঁকা থাকায় সদস্য সংখ্যা ৭৭ জন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, করোনাকালে কীভাবে রাজনীতি আরও গতিশীল করা যায় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা করা হবে।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি