দিলীপ কুমারের মৃত্যুতে রাজনীতিকদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৫:২১আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫:২৮

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। তিনি জানান, উপমহাদেশের কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে বিএনপি মহাসচিব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন, অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েই শত কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র হয়েছিলেন দিলীপ কুমার। তিনি বলেন, ‘সে সময়ের ভারতীয় যুবক মুহাম্মদ ইউসুফ খান চলচ্চিত্রে দিলীপ কুমার নামে অনবদ্য অভিনয় করে ইতিহাস হয়ে আছেন। অভিনয়কে বাস্তবরূপে ফুটিয়ে তুলতে দিলীপ কুমারের ছিল অতুলনীয় দক্ষতা।’

জিএম কাদের উল্লেখ করেন, শুধু অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েই শত কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র হয়েছিলেন দিলীপ কুমার। একজন ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়ে গিনেস বুকে নাম লেখিয়েছেন তিনি।

হিন্দি চলচ্চিত্রে সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা, ট্রাজেডি কিং দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।    

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
সর্বশেষ খবর
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে