‘খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব’

ফরিদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৩, ২০:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২০:৪৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা আমাদের ইমানি দায়িত্ব। এই অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই, জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে সরকার। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবো আমরা।’

রবিবার (২৩ এপ্রিল) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুন্নু মেম্বারের কবর জিয়ারত শেষে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

অবৈধ এই সরকারের জনসমর্থন শূন্য হয়ে পড়েছে মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, ‘তারা বুঝে গেছে ক্ষমতা থেকে গেলে আর ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এজন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে তারা। তাতে কোনও লাভ হবে না, আমরা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবো।’

সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সালথা উপজেলা বিএনপির সহ-সভাপিত হুমায়ুন খান।

এর আগে শামা ওবায়েদ উপজেলার আটঘর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা অসুস্থ শের আলি খানের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ ছাড়া ফরিদপুরের প্রবীণ আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর সর্বশেষ খলিফা মাওলানা আশরাফ আলীর ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটনের মায়ের কবর জিয়ারত করেন শামা ওবায়েদ।

/এএম/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল